সব সময় ক্লান্ত বা দুর্বল লাগা এর অনেকগুলো কারণ হতে পারে আমরা আজকে এ নিয়ে বিস্তারিত জানবো। আমাদের প্রতিদিনের অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন আর কিছু সহজ নিয়ম মেনে চললেই কিন্তু শরীরকে আবার আগের মতো চাঙ্গা করে তোলা সম্ভব।
সারাক্ষণ ক্লান্ত লাগার অন্যতম প্রধান কারণ হলো শরীরে পানি বা জল আর পুষ্টিকর খাবারের ঘাটতি। তাই শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিন নিয়ম করে আট থেকে দশ গ্লাস জল পান করুন। জল কম খেলে শরীর খুব দ্রুত এনার্জি হারিয়ে ফেলে যার জন্য শরীর দুর্বল লাগে।
ক্লান্তি দূর করতে প্রতিদিনের খাবারের রুটিনে ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং তাজা ফলমূল রাখুন। এই খাবারগুলোতে থাকা আয়রন এবং জরুরি ভিটামিন শরীরকে দিনভর সতেজ ও ভেতর থেকে শক্তিশালী রাখে। ফলের মধ্যে কলা, আপেল এবং খেজুর শরীরে দ্রুত শক্তি জোগাতে দারুণ কাজ করে। এছাড়া প্রতিদিন এক মুঠো কাঠবাদাম বা চিনা বাদাম খাওয়ার অভ্যাস করতে পারেন।
সকালের নাশতা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, কারণ সকালের খাবারই হলো সারাদিনের শক্তির আসল উৎস। আর রাতে ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধ খেলে ঘুম ভালো হয়, যা পরের দিন শরীরকে ফুরফুরে রাখতে সাহায্য করে।
শরীরকে এনার্জেটিক রাখতে প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা গভীর ঘুম ভীষণ জরুরি। তাই রাতে জলদি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠার একটা সুন্দর রুটিন তৈরি করে ফেলুন। এর পাশাপাশি প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট হালকা হাঁটাহাঁটি বা ফ্রি-হ্যান্ড ব্যায়াম করুন।
শরীরকে ক্লান্তিমুক্ত রাখতে অতিরিক্ত চা, কফি, মিষ্টি এবং ভাজাপোড়া খাবার খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকুন। এসব খাবার সাময়িক শক্তি দিলেও কিছুক্ষণ পর শরীরকে আরও বেশি নিস্তেজ করে দেয়। এরপরও যদি সব সময় দুর্বল লাগা বা ক্লান্তি না কমে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।